অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া পুরাতন বাজারে অগ্নিকাণ্ডে নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার সময় বাজারের একটি দোকানে ব্যাটারি চার্জ দেওয়ার যন্ত্র থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয় বলে বাবুছড়া বাজার কমিটি জানিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, আগুনে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি