অগ্নিকাণ্ড ও চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুরে একটি মুরগির খামার পুড়ে গেছে। গতকাল সোমবার সকাল আটটার দিকে খামারটিতে আগুন লাগে। পরে চুয়াডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর মুরগিগুলো আশপাশের বাগানে আশ্রয় নেয়। আগুন নেভানোর পর প্রায় এক হাজার মুরগি খুঁজে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ড ও চুরির ঘটনায় অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক ইয়ার আলী। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।