প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের নাপিতেরপোল এলাকায় আগুনে একটি বিপিণবিতানের পাঁচটি দোকান পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ করছেন, দুর্বৃত্তরা নাশকতামূলক কাজের অংশ হিসেবে এ ঘটনা ঘটিয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। আলাইয়াপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান বলেন, যেভাবে আগুন লেগেছে, তাতে ধারণা করা হচ্ছে, কেউ পরিকল্পিতভাবে আগুন ধরিয়েছে। বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ত্রাসকবলিত এলাকা হওয়ায় সংঘবদ্ধ কোনো চক্রও এ ঘটনা ঘটাতে পারে।