অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আসাদগঞ্জের বিভিন্ন দোকানের গুদামে গতকাল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র পর্যবেক্ষণ করেন l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের আসাদগঞ্জের বিভিন্ন দোকানের গুদামে গতকাল জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ যন্ত্র পর্যবেক্ষণ করেন l ছবি: প্রথম আলো

অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকায় চট্টগ্রামের আসাদগঞ্জের রাসায়নিক পদার্থ বিক্রিকারী দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে আমির পারফিউম সেন্টার ও সূচনা কেমিক্যালসকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমির পারফিউম সেন্টারে গুদামের ভেতরে বিদ্যুতের তার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর গুদামে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ থাকলেও সেখানে কোনো অগ্নিনির্বাপণ যন্ত্র নেই। গুদামের পাশেই ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে একটি পরিবার। এ পরিবারকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান প্রথম আলোকে বলেন, অনেক প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র আছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের অধিকাংশই ছাড়পত্রের শর্ত পূরণ করেনি। আপাতত দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।