প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের বরিশালের ল চেম্বারে গত বুধবার অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর চেম্বারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো মূল্যবান কাগজপত্র নষ্ট হয়নি। রাতে নগরের ফকিরবাড়ি সড়কের ল চেম্বারে কেরোসিন দিয়ে ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তালুকদার মো. ইউনুস জানান, রাতে চেম্বার করে বাসায় ফেরার পর রাত ১১টার দিকে কে বা কারা কেরোসিন দিয়ে চেম্বারে অগ্নিসংযোগ করে। সঙ্গে সঙ্গে চেম্বারের পাশের বাড়ির নৈশপ্রহরী দেখে ফেলে। দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।