অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে গভীর রাতে দুর্বৃত্তরা শিরীষ চন্দ্র নামের এক ব্যক্তির চারটি খড়ের গাদায় আগুন দেয়। বাড়ি ও এর আশপাশের লোকজন আগুন নেভাতে ছুটে যায়। পরে গৃহকর্তা ঘরে ফিরে দেখেন তাঁর ৪০ হাজার টাকা চুরি গেছে। গত রোববার রাতে উপজেলার নওদুলি গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।