অচেতন অবস্থায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি রায়হান হোসেন (৩০) নিখোঁজ হওয়ার এক দিন পর তাঁকে অচেতনাবস্থায় পাওয়া গেছে। গত সোমবার রাত আটটার দিকে উপজেলার হলহলিয়া-চকবিজলী রাস্তার পাশে তাঁকে পাওয়া যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুদীপ্ত কুণ্ড বলেন, রায়হানকে চেতনানাশক জাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছিল। রায়হানের শ্বশুর আবদুস ছামাদ রায়হানের বরাত দিয়ে জানান, গত রোববার বাঘা ও উজ্জ্বল নামে দুই পরিচিত ব্যক্তি তাঁর জামাইকে ডেকে জাফরপুর নিয়ে একটি ঘরে আটকে মারধর ও মোটা অঙ্কের টাকা দাবি করেন। ঘটনা জানাজানি হলে সোমবার সন্ধ্যায় চোখ বাঁধা অবস্থায় তাঁকে ছেড়ে দেন। আক্কেলপুর থানার এসআই আনিছুর রহমান বলেন, ওই দুজনকে থানায় ডাকা হয়েছিল। আসেননি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।