অচেতন অবস্থায় হাসপাতালে, পরে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে আসা সোলেমান খান নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে সোহেল নামের এক ব্যক্তি তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
সোহেলের বক্তব্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, সোলায়মান অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেছেন। তবে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী কারণে বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।’