অচেতন করে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পরিবারের ছয় সদস্যকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার চুরি করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, মিঠাখালী গ্রামের সৌদি আরবপ্রবাসী আবদুল ওহাবের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা ওহাবের স্ত্রী লাকি বেগম, মেয়ে মরিয়ম আক্তার, জান্নাতি আক্তার, বোন হাসিনা বেগম, হাসিনার পুত্রবধূ আঁখি বেগম ও আঁখির মেয়ে তানজিলা আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। লাকি বেগম বলেন, চোরেরা সিঁধ কেটে ঘরে ঢুকে আলমারি থেকে ৮০ হাজার টাকা, এক ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়।