অচেতন করে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাঠি গ্রামে গত শনিবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকার, টাকা ও মোটরসাইকেল নিয়ে গেছে চোরেরা। ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, গ্রামের আবদুর জব্বার খানের বাড়িতে শনিবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। গতকাল রোববার সকালে কাউকে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তাঁরা গিয়ে সবাইকে অচেতন অবস্থায় পান। গৃহকর্তা আবদুর জব্বারের ভাই পুলিশ সদস্য (কনস্টেবল) সিরাজ উদ্দীন বলেন, ঘরের জানালার রড কেটে একটি মোটরসাইকেল, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে চোরেরা। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দীন বলেন, ওই পরিবারের লোকেরা মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে। কেশবপুর (যশোর) প্রতিনিধি|