অচেতন করে লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালী উপজেলায় খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে এক পরিবারের তিন সদস্যকে অচেতন করে টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়েছে চোরেরা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড় বিড়ালজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে বাদশা খন্দকারের পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা বাদশা খন্দকার (৪৩), তাঁর স্ত্রী সুমি বেগম (৩৫) ও ছেলে সোয়ান খন্দকারকে (৯) অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর তাঁদের ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদশা খন্দকার বলেন, চোরেরা ঘরের বেড়া কেটে আলমারিতে থাকা ২২ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে যায়।