অচেতন করে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক পরিবারের সবাইকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় পরিবারের চার সদস্যকে গতকাল শুক্রবার ভোরে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন আমজাদ আলী, তাঁর স্ত্রী সাহিদা খাতুন, মেয়ে তন্নী ও ছেলে সাকিব।