অচেতন করে লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহন পৌরসভার লাঙ্গলখালী এলাকার একটি বাড়ির সবাইকে গত মঙ্গলবার দিবাগত রাতে চেতনানাশক ওষুধ খাইয়ে পাঁচ লাখ টাকা মূল্যের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অসুস্থ গৃহকর্তা নসু পাটওয়ারী, তাঁর স্ত্রী মাফিয়া বেগম, ছেলে আশিকসহ চারজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আশিক বলেন, দুর্বৃত্তরা প্রথমে তাদের খাবারে চেতনানাশক ওষুধ মেশায়। এরপর ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে টাকা, কয়েকটি মুঠোফোন ও ১০ ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়। লালমোহন থানার ওসি আক্তারুজ্জামান বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।