অচেতন ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তাঁর ২ লাখ ৮০ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞান ওয়াজেদ আলী (৪০) ‘রেস অনলাইন লিমিটেড’ নামে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। ওয়াজেদ আলীর সহকর্মী রুবেল সরকার বলেন, গতকাল সকালে ওয়াজেদ আলী মিরপুরে গিয়েছিলেন। মিরপুর থেকে তিনি রেস অনলাইনের হয়ে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সরবরাহকারী ব্যক্তিদের কাছ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা সংগ্রহ করেন। এরপর মহাখালীর কার্যালয়ে ফেরার উদ্দেশ্যে তিনি একটি বাসে ওঠেন। বাসে ওঠার পর একসময় তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জ্ঞান হারান। পরে গুলিস্তান থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।