অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল ও গোলাবাড়ি রেল স্টেশনের মাঝামাঝি স্থানে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে রেল পুলিশ (জিআরপি)। আজ শুক্রবার রাত আটটার দিকে এই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে আমনূরা জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, রাজশাহী থেকে রহনপুরগামী কমিউটার ট্রেনের সামনে বিকেল চারটার দিকে লাফ দেয় ওই তরুণী। মাথায় ইঞ্জিনের ধাক্কা লেগে তিনি রেল লাইনের পাশে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন। রাত আটটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।