অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালদহ গ্রামের একটি আমবাগান থেকে গতকাল সোমবার দুপুরে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি কাঁচি ও ছুরি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা লালদহ গ্রামের হিসনা নদীর পাশে একটি আমবাগানে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে।