অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানার পুলিশ অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করেছে। উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার এসআই আবদুল কুদ্দুস বাদী হয়ে গতকাল বিকেলে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
লালমনিরহাট সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আনুমানিক পাঁচ থেকে সাত দিন আগে ওই বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করে লাশ খেতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।