অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গতকাল বুধবার অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে সামাইকোনা গ্রামের আবদুর রশিদের বাড়ির রান্নাঘরের পেছনে থাকা প্রাচীরসংলগ্ন একটি সুপারিগাছের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই ব্যক্তির ঝুলন্ত লাশ এলাকাবাসী৤দেখতে পান। তাঁরা ঘটনাটি পুলিশকে জানান। সকাল নয়টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মোহনগঞ্জ থানার এসআই মো. খাইরুল ইসলাম বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য দুপুরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ মৃত্যুর পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।