অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার কুচাই এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথার পেছনে, গালে, বুকে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুচাইয়ের সুরমা নদীর পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। মোগলাবাজার থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।