অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
সদর থানা-পুলিশ গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ভিটেখোলা মাঠ থেকে লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
গ্রামবাসী সূত্র জানায়, কৃষকেরা সকালে কাজ করতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজ্জামান বলেন, তাঁকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।