অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার চিরাং গ্রামের একটি ডোবায় মরদেহটি পাওয়া যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁর পরনে একটি সাদা শার্ট ও খাকি রঙের প্যান্ট রয়েছ। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আরও জানান, বেশ কিছুদিন ধরে অপরিচিত ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তাঁকে অনেকটাই অপ্রকৃতিস্থ মনে হচ্ছিল।