অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরতলির আকুয়া বাইপাস এলাকা থেকে আজ রোববার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের পরনে শার্ট ও লুঙ্গি ছিল। পুলিশ ধারণা করছে তাঁর বয়স ৩০ বছরের মতো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে আকুয়া ইউনিয়নের আকুয়া বাইপাস এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে হত্যা করে লাশটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।