অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নারান্দী এলাকা থেকে গতকাল রোববার অজ্ঞাত ব্যক্তির (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সফিউল ইসলাম বলেন, নারান্দী এলাকায় একটি বিদ্যুচ্চালিত তাঁত কারখানার সামনে চান মিয়ার ধইঞ্চা খেতের ভেতর পানিতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মরদেহের মুখমণ্ডল চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে তাঁকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে গেছে। তাঁর পরনে ছিল জিন্সের প্যান্ট ও নীল শার্ট। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।