অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তান থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক পুরুষের (৭০) লাশ উদ্ধার করেছে পল্টন থানার পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ প্রথম আলোকে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পরনে কালো কোট ও সাদা পাঞ্জাবি ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। শারীরিক অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি গুলিস্তান এলাকায় ঘোরাঘুরি করতেন। নিজস্ব প্রতিবেদক|