অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রাম-সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে পুলিশ গতকাল সোমবার দুপুরে অজ্ঞাতনামা শিশুকন্যার (১০) লাশ উদ্ধার করেছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আট-নয় দিন আগে শিশুটি নদীতে পড়ে মারা গেছে। লাশটি জোয়ার-ভাটার পানিতে জয়া গ্রামে ভেসে এসেছে। দেশের বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ মঙ্গলবার ভোলা সদর হাসপাতালে পাঠানো হবে।