অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, ঢাকা কলেজ ও এর আশপাশের এলাকায় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত অজ্ঞাত ২০০ জন ব্যবসায়ী ও হকারদের ওপর হামলা চালিয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতেই নিউ মার্কেট থানায় ধানমন্ডি হকার্স মার্কেট সমিতি মামলাটি করে। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন প্রথম আলোকে এ কথা জানান।
গতকাল বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ৩০ জন আহত হন। এ সময় চারটিমোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।