অজ্ঞাত ৭/৮ শ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মদনা গ্রামে গণপিটুনিতে ‘নুরা ডাকাত’ নিহতের ঘটনায় অজ্ঞাত পরিচয় ৭/৮ শ গ্রামবাসীকে আসামি করে হত্যা মামলা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন।

গত শুক্রবার গভীর রাতে মদনা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও এলাকায় ‘নুরা ডাকাত’ নামে পরিচিত নুরউদ্দিন ধরা পড়েন। পরে গণপিটুনিতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: