অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান এলাকায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২০) লাশ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য গতকাল মঙ্গলবার সকালে ওই তরুণীর লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে।
দক্ষিণখান থানার ওসি সৈয়দ লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ফায়দাবাদ এলাকার মসজিদের পাশে খেজুরগাছের সঙ্গে এক তরুণীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তরুণীর পরনে ছিল সালোয়ার কামিজ, হলুদ ওড়না। তাঁর হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে হত্যার ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।