অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পত্রনবিস গ্রামে অজ্ঞাতপরিচয় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৮ বছর। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার সকালে অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা, ওই নারীকে রাতে অন্য কোথাও হত্যার পর ভোররাতে মুষলধারে বৃষ্টির সময় পত্রনবিস গ্রামে লাশ ফেলে রেখে যায়।
উলিপুর থানার ওসি এস কে আবদুল্ল্যাহ আল সাইদ জানান, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পত্রনবিস গ্রামে আবদুল আজিজের পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।