অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সকালে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে চেকলুঙ্গি ও একটি জ্যাকেট রয়েছে। মধুখালী থানার উপপরিদর্শক আশুতোষ কুমার বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে, লাশের কাছে অটোভ্যান-জাতীয় গাড়ির একটি চাবি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যা করে অটোভ্যান ছিনতাই করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।