অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম-রংপুর সড়কের দাশেরহাট নামক স্থানে গতকাল সোমবার সকালে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। গত রোরবার রাতে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে কুড়িগ্রামের দাশেরহাট নামক স্থানে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তে মরদেহের পেটে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়। যুবকটিকে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান বলেন, হত্যাকাণ্ডের কারণ খুঁজে দেখা হচ্ছে। এর জন্য পুলিশ তৎপর রয়েছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।