প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের আমনূরা-নেজামপুরের মধ্যবর্তী স্থানে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনুমানিক ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ বিষয়ে আমনূরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বলেন, রেলওয়ে পুলিশ গতকাল শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।