প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা হাউজিং এলাকা থেকে গতকাল সোমবার রাতে অজ্ঞাতপরিচয় এক বালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা করছে, বালকটি হত্যা করে সেখানে ফেলে রাখা হয়। তার আনুমানিক বয়স ১২-১৩ বছর। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, গতকাল রাত নয়টার দিকে চন্দ্রিমা হাউজিংয়ের ১১ নম্বর সড়কের মাথায় ওই বালকের লাশ পড়ে ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ওই বালককে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।