অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে ‘সন্ত্রাসী’ দুই ভাইয়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গত বুধবার রাতে কক্সবাজার সদর মডেল থানায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন সদর ঈদগাঁও পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভূঁইয়া।
গতকাল বুধবার সকালে সদর উপজেলার হিমছড়ি ঢালা এলাকা থেকে জাহেদুল ইসলাম ওরফে সিফাত ও শহিদুল আলম ওরফে আরাফাতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, দুজনই সদর থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। প্রতিপক্ষ সন্ত্রাসী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাঁদের মৃত্যু হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার সকাল নয়টার সময় ঈদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাকিম মুঠোফোনে পুলিশকে জানান, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কের হিমছড়ি ঢালায় দুই ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে জানা যায়, নিহত ব্যক্তিরা কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার শীর্ষ সন্ত্রাসী জাহেদুল ইসলাম ও শহিদুল আলম।