অজ্ঞান করে দেড় লাখ টাকা ছিনতাই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলিস্তান থেকে অজ্ঞান অবস্থায় মো. ফারুক নামে এক ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। অজ্ঞান করে দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ রোববার দুপুর ১২টার দিকে তাঁকে উদ্ধার করা হয়। ফারুকের ভাই আশিক মিয়ার ভাষ্য, নরসিংদী থেকে মেঘালয় পরিবহনের একটি বাসে ফারুক ঢাকায় আসেন। গুলিস্তানে আসার পর ওই বাসেই তাঁকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তাঁর পকেটে থাকা মুঠোফোন থেকে কেউ একজন তাঁকে (আশিক মিয়া) খবর দিলে তিনি গিয়ে তাঁর ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।