অজ্ঞান করে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অজ্ঞান করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে এক গৃহকর্মী। গতকাল শনিবার সকালে কোতোয়ালি থানার রহমতগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সকালে ডিম-পরোটার সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয় বাসার গৃহকর্মী।
ওই খাবার খেয়ে ব্যবসায়ী সুপন কান্তি চৌধুরীর মা মীনাক্ষি চৌধুরী, স্ত্রী রুমি চৌধুরী ও ছেলে সুজয় চৌধুরী অজ্ঞান হয়ে পড়েন। পরে বাসা থেকে দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে যায় ওই গৃহকর্মী। অজ্ঞান হয়ে পড়া পরিবারের তিন সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।