অজ্ঞান করে লাখ টাকা চুরি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে জুতার দোকানের এক কর্মচারীকে অজ্ঞান করে এক লাখ টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই দোকানের মালিক।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৪০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়।
দোকানের মালিক ইব্রাহিমের ভাষ্য, জাহাঙ্গীর আলম ঢাকার অদূরে আমিনবাজারে জুতার কারখানা থেকে একটি বাসে করে টাকা নিয়ে বংশালে যাচ্ছিলেন। পথে বাসের ভেতর কেউ তাঁকে চেতনানাশক কিছু খাওয়ায়। অজ্ঞান অবস্থায় তিনি বাসেই ছিলেন। উপস্থিত লোকজন ওই ব্যক্তির পকেটে থাকা ভিজিটিং কার্ড ও মুঠোফোনের নম্বর দেখে তাঁকে (ইব্রাহিম) ফোন দেন। পরে তিনি সেখানে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার করেন। জাহাঙ্গীর আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।