প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের একটি পরিবারের সদস্যদের গত শুক্রবার রাতে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে গুরুতর অসুস্থ দুজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্য ও পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা গ্রামের শাহাজ উদ্দিন শরীফের বসতঘরে সিঁধ কেটে ঢুকে চেতনানাশক ওষুধ স্প্রে করে। এতে সবাই অজ্ঞান হয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ চার লাখ টাকার মালামাল লুট করে নেয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি|