অজ্ঞান করে স্বর্ণালংকার টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকায় গত বুধবার রাতে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাসার সবাইকে অজ্ঞান করে টাকাপয়সা, স্বর্ণালংকার ও কাপড়চোপড় লুট করেছে দুর্বৃত্তরা।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, থানার পূর্ব পাশের দেয়াল ঘেঁষে অবস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আফজাল খানের বাসা। তাঁর মেয়ে দীপিকা জানান, তিনি অন্যত্র থাকেন। তাঁর বাবা-মা, ভাই ও কাজের মেয়ে গত বুধবার রাতে সেহ্রি খেয়ে শোবার ঘরে গিয়ে শুয়ে থাকেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে তাঁর বাবা অন্য কাজে চলে যান। বিভিন্ন স্থান থেকে আত্মীয়রা বাসায় ফোন করেও সাড়া পাচ্ছিলেন না। পরে তাঁর ভাই প্রথম আলো বন্ধুসভার সদস্য সারওয়ার খান মুঠোফোন দিয়ে অসংলগ্ন উচ্চারণে কথা বলতে থাকলে তাঁদের সন্দেহ হয়। পরে বাসায় এসে তিনি দেখতে পান, জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। মা, ভাই ও কাজের মেয়ে সবাই ঘুমে আচ্ছন্ন।