অজ্ঞান পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন রমজান হোসেন (২৮) নামের এক ভারতীয় নাগরিক। গত বৃহস্পতিবার সকালে পুলিশ অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চেতনা ফেরার পর রমজান হোসেন দাবি করেন, তাঁর কাছে থাকা পাসপোর্ট, প্রায় ৩ হাজার ২০০ ডলার, মুঠোফোন ও অন্য জিনিসপত্র নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, সুস্থ হয়ে ওই ভারতীয় নাগরিক ঢাকার যাত্রাবাড়ীতে তাঁর আত্মীয়ের বাসায় গেছেন।