অজ্ঞান পার্টির কবলে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তি মারা গেছেন। গত সোমবার রাতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে মারা যান তিনি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, কেউ ওই ব্যক্তিকে চেতনানাশক ওষুধ খাইয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস ছাত্তার বলেন, সোমবার রাতেই লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।