অজ্ঞান পার্টির কবলে সহকারী সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শনিবার অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুজ্জামান (৩৫)।
মনিরুজ্জামানের স্ত্রী তানিয়া জাহান প্রথম আলোকে বলেন, মনিরুজ্জামান গতকাল সন্ধ্যার দিকে মালিবাগ মোড় থেকে ৬ নম্বর রুটের একটি বাসে ওঠেন। বাসের জানালা দিয়ে একটি ডাব কেনেন তিনি। ডাবের পানি পান করার পরপরই অসুস্থ বোধ করলে বাস থেকে নেমে আসেন মনিরুজ্জামান। এরপর রিকশায় করে বাসায় চলে আসেন তিনি। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন মনিরুজ্জামান।