প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মাহবুব আলম নামের এক ব্যক্তি। গত শুক্রবার ঢাকা থেকে বাসে গুরুদাসপুরে আসার সময় তিনি প্রতারক চক্রের কবলে পড়েন। তাঁর বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। মাহবুব বলেন, তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। বাসে ওঠার পর তাঁকে অচেতন করে প্রতারক চক্র তিনটি লাগেজ, দুটি মুঠোফোন ও টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই পরিবহনের সুপারভাইজার এনায়েত শেখ ও চালকের সহকারী নাছির খানকে আটক করেছে পুলিশ।