অজ্ঞান পার্টির খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মুক্তাদেৎ জামান নামের এক ব্যবসায়ী। গতকাল রোববার এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মুক্তাদেৎ জামানের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। তিনি বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসা করেন। ঢাকায় দেড় লাখ টাকা নিয়ে মালামাল কিনতে এসেছিলেন। সকালে নবাবপুর যাওয়ার পথে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। তাঁর দেড় লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে যায়।