প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বিল্লাল হোসেন (২৪) নামের এক ব্যবসায়ী দুই লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিল্লাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্র জানায়, বিল্লালের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে। তিনি ঢেউটিনের ব্যবসা করেন। গতকাল সকালে তিনি টিন কেনার উদ্দেশ্যে বরিশাল থেকে বিআরটিসি বাসযোগে ঢাকায় রওনা দেন। বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে ওই বাসের ভেতর থেকে বিল্লালকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইব্রাহিম নামের একজন সাংবাদিকদের জানান, তিনি ও বিল্লাল একই এলাকার। তাঁর জানা মতে, বিল্লালের কাছে প্রায় দুই লাখ টাকা ছিল। টাকা খোয়া গেছে। যোগাযোগ করা হলে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো তথ্য পাইনি। নিজস্ব প্রতিবেদক