অজ্ঞান পার্টির খপ্পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের উকিলপাড়া এলাকায় গতকাল বেলা আড়াইটার দিকে একটি মুঠোফোন সেটের দোকানের কর্মচারী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। নাঈম আহম্মেদ (৩৫) নামের ওই কর্মচারীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও দোকানমালিক সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলার সুজন টেলিকম দোকানে সিম্ফনি মুঠোফোন কোম্পানির ডিলার আকবর হোসেন গতকাল বুধবার দুপুরে দোকানের কর্মচারী নাঈমকে ব্র্যাক ব্যাংকে টিটি করতে পাঠান। ব্যাংকের সামনে এলে অজ্ঞান পার্টি তাঁকে অচেতন করে ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়। নেত্রকোনা মডেল থানার ওসি মাছুদুল আলম বলেন, এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।