প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আট ব্যক্তি সবকিছু খুইয়েছেন। গতকাল বৃহস্পতিবার অচেতন অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঁদের মধ্যে গুলিস্তান উড়ালসড়কের নিচ থেকে মাইনুদ্দীন ও আবুল হাসানকে, গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে আবদুল্লাহ, গুলিস্তান স্টেডিয়াম-সংলগ্ন রাস্তা থেকে বিপ্লব, জিপিওর সামনে থেকে ইসমাইল হোসেন, বংশাল সুরিটুলা এলাকা থেকে দীপ্ত কুণ্ডু, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে সজল ও কাকরাইল ইসলামী ব্যাংক-সংলগ্ন রাস্তা থেকে মানিককে অচেতন অবস্থায় উদ্ধার করেন পুলিশ ও স্থানীয় লোকজন। হাসপাতাল ক্যাম্পের পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক আটজনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।