অজ্ঞান পার্টির খপ্পরে এসবির পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পর্টির খপ্পরে পড়ে জ্ঞান হারিয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) এক উপপরিদর্শক (এস‌আই)।  মো. মোশাররফ হোসেন নামের ওই এসআইকে গতকাল সোমবার দুপুরে মৌচাক এলাকা থেকে উদ্ধার করা হয়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে মোশাররফের স্ত্রী ইসমত আরা বলেন, লাব্বাইক পরিবহনের একটি বাসে মোশাররফ সাভার থেকে ঢাকায় আসছিলেন। বাসটি মৌচাক এলাকায় পৌঁছানোর পর বাসের যাত্রীরা তাঁকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে যাত্রীদের একজন মোশাররফের সঙ্গে থাকা মুঠোফোন দিয়ে ইসমত আরাকে ফোন করেন এবং বাসের যাত্রীরাই তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের উপপরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসার তথ্য নিশ্চিত করেছেন।