প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে তূর্ণা-নিশীথা ট্রেন থেকে গতকাল শুক্রবার সকালে আহমেদ রেজা ওরফে মানিক ও হাসানুল্লাহ হাওলাদার নামের দুই যাত্রীকে প্রায় অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ২৫। রেলওয়ে পুলিশ বলছে, প্রাথমিকভাবে তারা জেনেছে, এঁদের একজনের নাম আহমেদ রেজা, বাড়ি কুমিল্লার লাকসামে। আরেকজনের নাম হাসানুল্লাহ, বাড়ি বরগুনায়। তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, সম্পূর্ণ জ্ঞান ফিরলে তাঁদের বিস্তারিত তথ্য নেওয়া হবে।