অজ্ঞান পার্টির খপ্পরে দুই লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজার সেতু এলাকায় গতকাল বৃহস্পতিবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আবদুর রব নামের এক ব্যবসায়ী দুই লাখ টাকা খুইয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, প্লাস্টিক ব্যবসায়ী আবদুর রব সপরিবারে লালবাগের শহীদনগরে থাকেন। সকালে তিনি ব্যবসায়িক কাজে দুই লাখ টাকা নিয়ে বাসে মুন্সিগঞ্জ যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, বাসে ওঠার পর বাবুবাজার সেতুতে কেউ তাঁকে কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে দেয়। পরে পরিবহনশ্রমিকেরা মাওয়া ঘাট এলাকায় তাঁকে অচেতন অবস্থায় নামিয়ে দেন। সেখান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।